https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চলতি বছরের জুলাই মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ১ শতাংশ বেশি।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ২০ জুলাই পর্যন্ত দেশে মোট ২০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৫ সালের একই সময়ে এ পরিমাণ ছিল ১৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
এছাড়া, শুধু ২০ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করতে, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং অর্থবছরের শুরুতেই জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে সহায়ক হবে।