ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, তেহরানসহ বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ

বুধবার, ২২ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, তেহরানসহ বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ

ইরানের বিরুদ্ধে টানা ১১তম দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে এ হামলা চালানো হয়েছে। হামলায় সামরিক কমান্ড সেন্টার, নৌ-সামরিক স্থাপনা, বিমান হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং রসদ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আল জাজিরার তেহরান প্রতিনিধি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। একই সময়ে বুশেহর, সিরিক, খুজেস্তান ও তাবরিজের সামরিক স্থাপনায়ও হামলার খবর দিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো।

এরই মধ্যে কুয়েত দাবি করেছে, তারা একটি ইরানি ড্রোন হামলা প্রতিহত করেছে। চলমান সংঘাতের মধ্যে কুয়েত, বাহরাইন ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরান অভিযানে এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। পাশাপাশি অতিরিক্ত ৯০ বিলিয়ন ডলার বরাদ্দেরও প্রয়োজন বলে তিনি কংগ্রেসকে জানিয়েছেন।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলার ইঙ্গিত দিয়েছেন। জবাবে ইরান সতর্ক করে বলেছে, তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে পুরো অঞ্চলে পাল্টা হামলার মাত্রা আরও বাড়ানো হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930