ঢাকা
২৩ জুলাই ২০২৬
শিরোনাম
বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা ঠেকাতে নৌমন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগাং চেম্বার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই পরিচালিত হবে বৈদেশিক সম্পর্ক : খলিলুর রহমান পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর সংকটের সময় বাংলাদেশকে চীন সবসময় সহায়তা দিয়েছে : রাষ্ট্রদূত উত্তাল দিল্লি চাপে মোদি সরকার আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী পোশাক শিল্পে নীতিগত সহায়তা চাইল বিজিএমইএ, উচ্চপর্যায়ের কমিটি গঠন ভারতে বিক্ষোভ তীব্র, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণা করতে চায় ইসি বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, শুক্রবার বসছে প্রতীক্ষিত কনসার্ট

জামায়াত থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২২ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, জানাল ইসি

ছবি: -সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, সে বিষয়ে আইনি প্রক্রিয়ার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, দলীয় সিদ্ধান্তে কোনো সংসদ সদস্য বহিষ্কৃত হলে তার আসন শূন্য হওয়ার আইনগত ভিত্তি তৈরি হতে পারে।

বুধবার (২২ জুলাই) তিনি এ বিষয়ে বলেন, দলীয় মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের আইনগত অবস্থান রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত। ফলে কোনো দল আনুষ্ঠানিকভাবে সদস্যকে বহিষ্কার করে এবং তার মনোনয়ন প্রত্যাহার বা বাতিল করলে সংশ্লিষ্ট আসন শূন্য হওয়ার বিষয়টি স্বাভাবিক আইনগত প্রক্রিয়ার অংশ হতে পারে।

তবে এখনো গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা নথি নির্বাচন কমিশনের হাতে পৌঁছেনি বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর সংবিধান, আইন ও বিধিমালা পর্যালোচনা করে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, অনুমাননির্ভর কোনো অবস্থান নেওয়া হবে না। লিখিত নথি হাতে পাওয়ার পর আইন অনুযায়ী আসন শূন্য ঘোষণা করা হবে কি না এবং প্রয়োজন হলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এর আগে বুধবার নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031