https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সাক্ষাতে তিনি এ আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় মার্কো রুবিও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান।
জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর উপস্থিত ছিলেন।