ঢাকা
২৩ জুলাই ২০২৬
শিরোনাম
বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা ঠেকাতে নৌমন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগাং চেম্বার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই পরিচালিত হবে বৈদেশিক সম্পর্ক : খলিলুর রহমান পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর সংকটের সময় বাংলাদেশকে চীন সবসময় সহায়তা দিয়েছে : রাষ্ট্রদূত উত্তাল দিল্লি চাপে মোদি সরকার আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী পোশাক শিল্পে নীতিগত সহায়তা চাইল বিজিএমইএ, উচ্চপর্যায়ের কমিটি গঠন ভারতে বিক্ষোভ তীব্র, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণা করতে চায় ইসি বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, শুক্রবার বসছে প্রতীক্ষিত কনসার্ট

বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, শুক্রবার বসছে প্রতীক্ষিত কনসার্ট

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, শুক্রবার বসছে প্রতীক্ষিত কনসার্ট

ছবি: -সংগৃহীত

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামকে নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আয়োজকরা নিশ্চিত করেছেন, আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট। এর আগে বুধবার (২২ জুলাই) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এই তারকা শিল্পীর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল বা পিছিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা নাকচ করে দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। তাদের দাবি, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি ও ভেন্যুর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকদের এক প্রতিনিধি বলেন, ‘আতিফ আসলাম বিশাল একজন শিল্পী। তার গান কোটি মানুষের ভালোবাসার অংশ। ইনশাআল্লাহ তিনি বুধবার ঢাকায় আসবেন এবং ২৪ জুলাই আমরা সবাই একসঙ্গে তার কনসার্ট উপভোগ করব।’

গত বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আয়োজকরা জানান, সে সময় বড় একটি আয়োজন শেষ মুহূর্তে বাতিল হওয়ায় তাদের নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়েছিল। তবে এবার দীর্ঘ প্রস্তুতির পর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

আয়োজকদের ভাষ্য, অনেক পরিকল্পনা ও প্রস্তুতির পর আবার কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ বুধবার আতিফ আসলাম ঢাকায় পৌঁছাবেন। এবার আর কোনো সমস্যা হবে না বলেই আমরা আশা করছি।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031