ঢাকা
২৩ জুলাই ২০২৬
শিরোনাম
বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা ঠেকাতে নৌমন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগাং চেম্বার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই পরিচালিত হবে বৈদেশিক সম্পর্ক : খলিলুর রহমান পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর সংকটের সময় বাংলাদেশকে চীন সবসময় সহায়তা দিয়েছে : রাষ্ট্রদূত উত্তাল দিল্লি চাপে মোদি সরকার আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী পোশাক শিল্পে নীতিগত সহায়তা চাইল বিজিএমইএ, উচ্চপর্যায়ের কমিটি গঠন ভারতে বিক্ষোভ তীব্র, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণা করতে চায় ইসি বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, শুক্রবার বসছে প্রতীক্ষিত কনসার্ট

পোশাক শিল্পে নীতিগত সহায়তা চাইল বিজিএমইএ, উচ্চপর্যায়ের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২২ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
পোশাক শিল্পে নীতিগত সহায়তা চাইল বিজিএমইএ, উচ্চপর্যায়ের কমিটি গঠন

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সংকট মোকাবিলা, রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে নীতিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিএমইএ নেতারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে সমন্বিত শুল্ক-কর, আর্থিক ও রপ্তানি সহায়ক নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে পণ্য বৈচিত্র্যকরণ, নতুন বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বাণিজ্যের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকারের নীতিগত সহযোগিতা কামনা করেন।

সংগঠনটির পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও দেওয়া হয়। এর মধ্যে রয়েছে কারখানার উৎপাদন ও সময়মতো রপ্তানি নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, কাস্টমস বন্ড অডিট সহজীকরণ, রপ্তানিমুখী শিল্পের জন্য কাস্টমস, ব্যাংকিং, গ্যাস ও বিদ্যুৎসহ সরকারি সেবা দ্রুত নিষ্পত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিশেষ ব্যবস্থা চালু, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্থায়ী কার্গো শেড নির্মাণ, গাজীপুরে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণে খাস জমি বরাদ্দ, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) বাস্তবায়ন সহজ করা এবং বেনাপোল স্থলবন্দরে যৌথ সেবা ডেস্ক স্থাপন।

এ ছাড়া আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ‘বাটেক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলে তিনি তাতে সম্মতি দেন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পরিবেশবান্ধব নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক শিল্পে শতভাগ টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহার (সার্কুলারিটি) বাস্তবায়নে বিজিএমইএর চলমান উদ্যোগ নিয়েও আলোচনা হয়। সংগঠনটির সভাপতি জানান, টেকসই উৎপাদন ও পরিবেশবান্ধব শিল্পায়নের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান আরও শক্তিশালী করতে তারা কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের অবদানের প্রশংসা করেন। তিনি শিল্পের সুরক্ষা, সচল কারখানার স্থায়িত্ব, নীতিগত সহায়তা সহজীকরণ এবং বন্ধ কারখানা পুনরায় চালু করতে সরকারের ধারাবাহিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বিজিএমইএর উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা ও সমাধানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানকে নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দেশের শিল্পখাত ও জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য বিজিএমইএর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031