ঢাকা
২৩ জুলাই ২০২৬
শিরোনাম
বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা ঠেকাতে নৌমন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগাং চেম্বার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই পরিচালিত হবে বৈদেশিক সম্পর্ক : খলিলুর রহমান পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর সংকটের সময় বাংলাদেশকে চীন সবসময় সহায়তা দিয়েছে : রাষ্ট্রদূত উত্তাল দিল্লি চাপে মোদি সরকার আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী পোশাক শিল্পে নীতিগত সহায়তা চাইল বিজিএমইএ, উচ্চপর্যায়ের কমিটি গঠন ভারতে বিক্ষোভ তীব্র, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণা করতে চায় ইসি বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, শুক্রবার বসছে প্রতীক্ষিত কনসার্ট

প্রেম ভাঙতেই প্রেমিককে জুতাপেটা!

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
প্রেম ভাঙতেই প্রেমিককে জুতাপেটা!

ছবি: -সংগৃহীত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন ও অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার সময় উত্তপ্ত পরিস্থিতিতে অভিনেত্রী অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেছিলেন। তবে এ দাবির কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনো মেলেনি।

তেলুগু ৩৬০-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রায় তিন বছর ধরে সম্পর্কে ছিলেন ওই তারকা জুটি এবং বিয়ের পরিকল্পনাও করছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবন ও পেশাগত সিদ্ধান্ত নিয়ে মতবিরোধের জেরে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চেন্নাইয়ের একটি অভিজাত হোটেলে তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখান থেকে বের হওয়ার আগে অভিনেত্রী নাকি অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আনফলোও করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই গুঞ্জনের পর অনুপমা পরমেশ্বরন ও ধ্রুব বিক্রমকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি অনুপমা ধ্রুবকে ইনস্টাগ্রামে আনফলো করেন এবং একটি রহস্যময় পোস্ট শেয়ার করার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

তবে পুরো বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। অনুপমা পরমেশ্বরন কিংবা ধ্রুব বিক্রম—দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এছাড়া ভাইরাল হওয়া বেনামী প্রতিবেদনে সংশ্লিষ্ট কোনো তারকার নামও উল্লেখ করা হয়নি। ফলে ‘জুতাপেটা’র দাবিসহ পুরো ঘটনাটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031