https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণ ছাড়া আন্দোলন বন্ধ হবে না।
শুক্রবার (২৪ জুলাই) দিল্লির জন্তর মন্তরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা।
তিনি বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই তাদের প্রধান দাবি। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আশুতোষ রাঙ্কা বলেন, আমরা স্পষ্ট করে জানিয়েছি, পদত্যাগ বা বরখাস্ত ছাড়া অন্য কোনো সমাধান গ্রহণযোগ্য নয়। সরকারের সামনে এখন আর কোনো বিকল্প নেই।
তিনি আরও দাবি করেন, এটি শুধু সিজেপি বা জন্তর মন্তরে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের দাবি নয়, বরং দেশের মানুষেরও একই প্রত্যাশা।
তার ভাষায়, শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধান সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাই তাকে পদত্যাগ করতে হবে অথবা সরকারকে তাকে বরখাস্ত করতে হবে।