ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   ৩৭ বার পঠিত
হাম উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি

ছবি: -সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৩১ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল এক হাজার ৪২৩ জন। আর ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।

এ সময়ের মধ্যে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন আট হাজার ২৭৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ২০৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৩৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জন এবং নিশ্চিত হামে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪০৫ জন এবং নিশ্চিত হামে ৮৩ জনের মৃত্যু হলো।

এর আগে, ২৬ এপ্রিল দেশে একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ এক হাজার ৫৬৪ জন হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড ছিল। নতুন পরিসংখ্যানে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930