ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ১ বার পঠিত
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

ছবি: -সংগৃহীত

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি শপিং মল ধসে পড়ার পর ভেতরে আটকা পড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এতে দেশের বিভিন্ন এলাকায় কয়েকটি সেতু ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে কাশিমা শহরের একটি শপিং মলে, যেখানে ভূমিকম্পের পরপরই ভবনটির দ্বিতীয় তলা ধসে পড়ে।

পুলিশ জানায়, প্রথমে বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেলেও পরে নিশ্চিত হওয়া যায় যে শপিং মলটি ধসে পড়েছে।

জাপানি সংবাদমাধ্যম টিবিএস জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতর উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। টিভি আসাহি ও ফুজি টিভিও একাধিক হতাহতের খবর দিয়েছে।

ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়।

জাপানের প্রধানমন্ত্রী তানাই তাকাচি জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো নিরূপণ করা হচ্ছে। তিনি বলেন, কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।