ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, ব্রাজিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মিলেইয়ের জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যরাতের বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: -সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পূর্ব সতর্কতা ছাড়াই এ হামলা চালায়।

সেন্টকমের দাবি, ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনোটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল এবং হামলা মোকাবিলায় প্রস্তুত ছিল।

হামলার খবর প্রকাশের পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়ে। অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮২ মার্কিন ডলারে পৌঁছায়। এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা স্থগিত রাখার ঘোষণা এবং ওয়াশিংটন-তেহরানের সম্ভাব্য আলোচনার খবরে তেলের দাম কিছুটা কমেছিল।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরানের সঙ্গে নতুন আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে। মিশিগান সফরের পথে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। তবে ইরান জানায়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা বর্তমানে হচ্ছে না।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর নতুন করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হয়। জুনে যুদ্ধবিরতি কার্যকর হলেও হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার পর উত্তেজনা আবারও বাড়ে। পরে জুলাইয়ের শুরুতে যুদ্ধবিরতি ভেঙে যায় এবং ১৩ জুলাই থেকে মার্কিন বাহিনী পুনরায় বিমান হামলা ও সামরিক অভিযান শুরু করে।

টানা ১৩ রাত অভিযান চালানোর পর গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র হামলা স্থগিত রাখে। কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম দাবি করে, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এ দাবি অস্বীকার করে বলেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়েছে।