ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে হামাস-ইসরাইল চুক্তি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক, রেপো রেট এখন ৯.৫০ শতাংশ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ৯ বার পঠিত
নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক, রেপো রেট এখন ৯.৫০ শতাংশ

ছবি: -সংগৃহীত

মুদ্রানীতিতে কিছুটা শিথিল অবস্থান নিয়ে নীতি সুদহার বা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রেপো রেট ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানায়, একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) হারও ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার অপরিবর্তিত রেখে ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও মুদ্রানীতি কমিটির সভাপতি মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভায় দেশের মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক লেনদেনের সার্বিক অবস্থা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন সুদহার কাঠামো আগামী ২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।

মুদ্রানীতি কমিটির সভায় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আক্তার হোসেন, নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফিরদৌসি নাহার এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন ও উন্নয়ন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. মুস্তফা কামাল মুজেরীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।