ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে হামাস-ইসরাইল চুক্তি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ০ বার পঠিত
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে কাঁচামাল, যন্ত্রপাতি ও ১ হাজার ৯৬৮ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তাররা হলেন আলমগীর ওরফে আন্ডে, আলী আরমান, শাহজাহান ও সোনিয়া।

শুক্রবার (৩১ জুলাই) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, বৈধ শিল্পকারখানায় ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল ব্যবহার করে চক্রটি ইয়াবা তৈরি করত এবং তা ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহ করত। অভিযানে ইয়াবার কাঁচামাল, উৎপাদন যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা প্রায় দুই বছর ধরে এই কার্যক্রম চালিয়ে আসছিল। আলমগীরের বিরুদ্ধে মাদক আইনে তিনটি মামলা রয়েছে। র‍্যাবের দাবি, ঢাকায় এ চক্রের আরও কারখানা থাকতে পারে। কাঁচামালের উৎস ও পুরো নেটওয়ার্ক শনাক্তে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।