ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে হামাস-ইসরাইল চুক্তি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

অভিনেতা হওয়ার মূল্য দিতেই হবে, সালমানের পুরোনো স্মৃতি

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ০ বার পঠিত
অভিনেতা হওয়ার মূল্য দিতেই হবে, সালমানের পুরোনো স্মৃতি

ছবি: -সংগৃহীত

বলিউড তারকা সালমান খানকে নিয়ে বহু বছর আগের একটি অজানা স্মৃতি শেয়ার করেছেন প্রযোজক ও শিল্পপতি শৈলেন্দ্র সিং।

তিনি জানান, মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এক আড্ডার সময় সালমান বিরিয়ানি খাওয়ার মাঝেই মাথায় ইনজেকশন নিচ্ছিলেন। বিষয়টি দেখে অবাক হলে সালমান হেসে বলেন, “অভিনেতা হওয়ার মূল্য তো দিতেই হবে ভাই।”

পরে জানা যায়, এটি ছিল প্লেটলেট-রিচ প্লাজমা (পিআরপি) থেরাপি, যা নিজের রক্তের প্লাজমা ব্যবহার করে চুল পড়া কমানো ও নতুন চুল গজাতে সহায়তা করে।

শৈলেন্দ্র সিং বলেন, তখন তিনি চিকিৎসাটি সম্পর্কে জানতেন না। তবে বর্তমানে চুলের যত্নে অনেক তারকাই পিআরপি থেরাপি গ্রহণ করেন।