ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে হামাস-ইসরাইল চুক্তি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ০ বার পঠিত
প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে

ছবি: -সংগৃহীত

 

বলিউড তারকা শাহরুখ খান–পুত্র আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়ায় নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লন্ডনের একটি ক্যাসিনোর বাইরে আরিয়ানের সঙ্গে সময় কাটাতে দেখা যায় ওই তরুণীকে। তাদের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা জল্পনা। প্রতিবেদনে তরুণীর নাম ভিনি তাকাইর বলে উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে দুজনকে স্বাচ্ছন্দ্যে কথোপকথন করতে দেখা গেলেও তাদের সম্পর্কের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ এটিকে নতুন প্রেমের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন, এটি কেবল বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎও হতে পারে।

তবে প্রেমের গুঞ্জন নিয়ে আরিয়ান খান বা সংশ্লিষ্ট কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।