ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে হামাস-ইসরাইল চুক্তি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

পোস্টারে ব্যক্তিগত ছবি ব্যবহারে ক্ষুব্ধ প্রভা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ০ বার পঠিত
পোস্টারে ব্যক্তিগত ছবি ব্যবহারে ক্ষুব্ধ প্রভা

ছবি: -সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এর ‘লুক আ লাইক’ নাটকের প্রচারণায় নিজের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রভা জানান, পোস্টারে ব্যবহৃত ছবিটি তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে, যার সঙ্গে নাটকের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, এমন ছবি ব্যবহারের আগে তাঁর অনুমতি নেওয়া উচিত ছিল এবং এ ধরনের কাজকে তিনি অপেশাদার ও অগ্রহণযোগ্য বলে মনে করেন।

প্রভার অভিযোগের পর বিষয়টি আমলে নেয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। প্রতিষ্ঠানটি বিতর্কিত পোস্টারটি সরিয়ে দিয়ে পরে নাটকের একটি দৃশ্য ব্যবহার করে নতুন পোস্টার প্রকাশ করে।

ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ নাটকে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চিত্রলেখা গুহ ও সাইদুর রহমান পাভেল।