ঢাকা
০১ আগস্ট ২০২৬
শিরোনাম
‘আয়নাঘরের’ দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী : চিফ প্রসিকিউটর এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ ২৯ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী র‌্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা চক্রান্ত নয়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদল কৃষিসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক

ছবি: -সংগৃহীত

রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের পরিবারের সঙ্গে দেখা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বিআরটিএর সঙ্গে সমন্বয় করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৩১ জুলাই) সাংবাদিকদের তিনি বলেন, অদক্ষ চালকদের কারণে সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে এবং চালকদের বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত নগরবাসীর সেবায় কাজ করছেন। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। নিহত শেফালী বেগমের পরিবারের জন্য ডিএনসিসির পক্ষ থেকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন দেওয়ার ঘোষণা দেন তিনি।

ডিএনসিসির যানবাহন পরিচালনা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, কোনো অদক্ষ চালক বা হেল্পার গাড়ি চালিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে ডিএনসিসির কোনো গাড়ি অদক্ষ চালকের মাধ্যমে পরিচালিত হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031