https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আকাশসুরক্ষায় থাকা দুটি তেল ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শুক্রবার (৩১ জুলাই) আইআরজিসি জানায়, তাদের নির্দেশনা অমান্য করে প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ট্যাংকার দুটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর জাহাজ দুটির গতি থামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
আইআরজিসি আরও দাবি করেছে, এ ঘটনার পর একই রুটে চলাচলকারী আরও চারটি তেল ট্যাংকার নিরাপত্তাজনিত কারণে তাদের পথ পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়।
তবে হামলায় কোনো হতাহত, ক্ষয়ক্ষতি বা জাহাজগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্র, সংশ্লিষ্ট জাহাজ পরিচালনাকারী কর্তৃপক্ষ বা আন্তর্জাতিক কোনো সংস্থা এখন পর্যন্ত ইরানের এ দাবির স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করেনি।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||