ঢাকা
০১ আগস্ট ২০২৬
শিরোনাম
‘আয়নাঘরের’ দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী : চিফ প্রসিকিউটর এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ ২৯ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী র‌্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা চক্রান্ত নয়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদল কৃষিসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

মরক্কো থেকে স্পেনে অভিবাসনপ্রত্যাশীদের ঢল, পানিতে ডুবে মারা গেছে ১৫ জন

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
মরক্কো থেকে স্পেনে অভিবাসনপ্রত্যাশীদের ঢল, পানিতে ডুবে মারা গেছে ১৫ জন

ছবি: -সংগৃহীত

 

মরক্কো থেকে স্পেনের স্বশাসিত ছিটমহল সেউতায় প্রবেশের চেষ্টাকালে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর ঢল নেমেছে। এ সময় পানিতে ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে স্পেন।

রয়টার্সের বরাত দিয়ে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রায় ২ থেকে ৩ হাজার অভিবাসনপ্রত্যাশী সেউতায় প্রবেশ করেন। যদিও স্থানীয় সীমান্তরক্ষী বাহিনী গার্ডিয়া সিভিল এখনো সঠিক সংখ্যা নিশ্চিত করেনি।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, মানবপাচারকারী চক্র পরিকল্পিতভাবে অভিবাসনপ্রত্যাশীদের সীমান্ত অতিক্রমে উৎসাহিত করছে। নিরাপত্তা জোরদারে সশস্ত্র বাহিনী সীমান্তরক্ষীদের সহায়তা করছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার (৩১ জুলাই) সেউতা সফর করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়েছেন।

এদিকে এ ঘটনার পর ইউরোপজুড়ে অবৈধ অভিবাসন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শেনজেন চুক্তি সাময়িক স্থগিতের সম্ভাবনার ইঙ্গিত দিয়ে বলেছেন, সেউতার ঘটনা ইউরোপের সীমান্ত নিরাপত্তার জন্য অনিয়ন্ত্রিত অভিবাসনের বড় হুমকির প্রমাণ।

মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত সেউতা ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান অভিবাসন রুট। উন্নত জীবনের আশায় প্রতিবছর হাজারো মানুষ সমুদ্রপথে এই সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন, যার অনেকই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031