ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে হামাস-ইসরাইল চুক্তি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারল না ‘ভাই তেরা স্টার হ্যায়’

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ০ বার পঠিত
দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারল না ‘ভাই তেরা স্টার হ্যায়’

ছবি: -সংগৃহীত

রিয়েলিটি শো থেকে পরিচিতি পাওয়া নৃত্যশিল্পী ও অভিনেতা রাঘব জুয়াল প্রথমবারের মতো নায়ক হিসেবে বড় পর্দায় হাজির হয়েছেন ‘ভাই তেরা স্টার হ্যায়’ সিনেমায়। তবে দর্শক ও সমালোচকদের মতে, ছবিটি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

সমালোচকদের ভাষ্য, রাঘবের অভিনয় প্রশংসনীয় হলেও দুর্বল চিত্রনাট্য, অগোছালো নির্মাণ এবং অতিরিক্ত কৃত্রিম কমেডির কারণে তার পারফরম্যান্সও ম্লান হয়ে গেছে।

সিনেমাটিতে রাঘবের বিপরীতে অভিনয় করেছেন ডিজিটাল কনটেন্ট নির্মাতা নিহারিকা এনএম। এটি তার বলিউডে অভিষেক হলেও চরিত্রটি দর্শকদের মনে তেমন ছাপ ফেলতে পারেনি।

গল্পে যুক্তরাজ্যে সংগ্রামরত এক ভারতীয় অভিনেতার ঋণ শোধের মরিয়া প্রচেষ্টাকে ঘিরে নানা হাস্যরসাত্মক ঘটনা দেখানো হয়েছে। তবে অনেক দর্শকের মতে, গল্পটি অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ করা হয়েছে এবং হাস্যরসও স্বাভাবিক হয়নি।

অন্যদিকে, ছবিতে ‘ফ্যাটি’ চরিত্রে সঞ্জয় কাপুরর অভিনয় প্রশংসা পেয়েছে। বিশেষ উপস্থিতিতে চন্দন রায় সান্যালও নজর কেড়েছেন।

এর আগে ‘কিল’ সিনেমায় খলচরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন রাঘব জুয়াল। তবে একক নায়ক হিসেবে তার প্রথম সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মত সমালোচকদের।