https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি স্মরণ করেছেন। অভিষেক চলচ্চিত্র ‘রকি’-র শুটিং চলাকালে তাঁর মা, কিংবদন্তি অভিনেত্রী নরগিস অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে লড়ছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় জানান, সে সময় নরগিস চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন। অস্ত্রোপচারের পর তিনি কোমায় চলে গেলে বাবা সুনীল দত্ত তাকে ভারতে ফিরে ‘রকি’-র শুটিং শেষ করার নির্দেশ দেন। তখন সিদ্ধান্তটি মেনে নেওয়া কঠিন হলেও পরে তিনি উপলব্ধি করেন, দায়িত্ববোধ শেখাতেই বাবা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
সঞ্জয় বলেন, তাঁর মা অসাধারণ সাহসের সঙ্গে লড়াই করেছিলেন এবং চিকিৎসার সময় তিনি ও তাঁর দুই বোন মায়ের জন্য প্লেটলেটও দান করেছিলেন। সেই সময়টিকে তিনি জীবনের সবচেয়ে মানসিকভাবে কঠিন অধ্যায় বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বড়দের সম্মান করা, দায়িত্বশীল থাকা এবং মানুষের সঙ্গে ভালো আচরণ করার শিক্ষা তিনি বাবা সুনীল দত্তের কাছ থেকেই পেয়েছেন।
১৯৮১ সালে নরগিসের মৃত্যুর কয়েক দিন পরই মুক্তি পায় সঞ্জয় দত্তের অভিষেক চলচ্চিত্র ‘রকি’।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||