ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, গাফিলতির অভিযোগ নাকচ দুদকের

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, গাফিলতির অভিযোগ নাকচ দুদকের

ছবি: -সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে মুক্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী। একই সঙ্গে এ বিষয়ে দুদকের কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেছেন তিনি।

রোববার সাংবাদিকদের তিনি বলেন, বেনজীরের মুক্তির খবর দুদক গণমাধ্যমের মাধ্যমে জেনেছে। তবে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, কমিশন তা করবে।

তিনি জানান, প্রত্যর্পণ-সংক্রান্ত সব প্রয়োজনীয় নথি ও প্রস্তাব যথাসময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সঙ্গে সম্পন্ন হয়।

বেনজীরকে কী ভিত্তিতে মুক্তি দেওয়া হয়েছে—এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য না থাকায় মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন দুদকের মহাপরিচালক।

দুদকের তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, মানিলন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতিসহ মোট ছয়টি মামলার তদন্ত চলমান রয়েছে। এছাড়া তার ও পরিবারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তদন্তাধীন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031