ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: -সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার রাজশাহী পুলিশ লাইনসে সাংবাদিকদের তিনি বলেন, বেনজীর দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং জামিন আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের চেষ্টা চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের নিয়োগ দেওয়া ল’ ফার্ম ইতোমধ্যে জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু করেছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শেষে বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।

এর আগে রাজশাহী পুলিশ লাইনসে রাজশাহী রেঞ্জ পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031