https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দুটি ব্যবসাসফল সিনেমার পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে এই জুটিকে দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন চলছে।
এর আগে ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমায় জুটি বেঁধে দর্শকপ্রিয়তা পান শাকিব-ইধিকা। বিশেষ করে ‘বরবাদ’ মুক্তির পর তাদের রসায়ন ব্যাপক প্রশংসিত হয়।
গুঞ্জন প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, এখনো নায়িকা চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য তালিকায় ইধিকা পাল রয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
জানা গেছে, বর্তমানে ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। আগামী অক্টোবরে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে শাকিব খানকে আবারও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে।