ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

রজনীকান্তের জন্যই ‘জেইলার ২’-এ ক্যামিও, জানালেন বিজয় সেতুপতি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
রজনীকান্তের জন্যই ‘জেইলার ২’-এ ক্যামিও, জানালেন বিজয় সেতুপতি

ছবি: -সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি জানিয়েছেন, তিনি আর কোনো সিনেমায় ক্যামিও বা অতিথি চরিত্রে অভিনয় করবেন না। তবে এই সিদ্ধান্তের একমাত্র ব্যতিক্রম করেছেন রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জেইলার ২’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেতুপতি বলেন, আমি ক্যামিও করা প্রায় বন্ধ করে দিয়েছি। শুধু “জেইলার ২”-এ ছোট্ট একটি উপস্থিতি দিয়েছি, কারণ রজনী স্যারকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি।

তিনি জানান, ক্যামিও না করার সিদ্ধান্ত মূলত ব্যবসায়িক কারণে। অন্য অভিনেতার ছবিতে নিয়মিত অতিথি চরিত্রে দেখা গেলে তার নিজের একক সিনেমার ব্যবসায় প্রভাব পড়ে।

সেতুপতির ভাষায়, রজনীকান্তের ছবিতে ক্যামিও করলে মানুষ আমাকে আলাদা করে খেয়াল করবে না। কিন্তু অন্য ছবিতে করলে সেটি আমার নিজের সিনেমার ব্যবসায় প্রভাব ফেলতে পারে।

রজনীকান্তের প্রতি গভীর শ্রদ্ধার কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি রজনীকান্তকে ভালোবাসি। তার সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। একজন সুপারস্টার কীভাবে কয়েক দশক ধরে নিজের অবস্থান ধরে রাখেন, সেটি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি।’

তবে ভবিষ্যতে পুরোপুরি দরজা বন্ধ করছেন না সেতুপতি। তার ভাষায়, সবকিছুই চিত্রনাট্যের ওপর নির্ভর করে। কোনো চরিত্র যদি গল্পের জন্য অপরিহার্য হয় এবং আমার সঙ্গে মানিয়ে যায়, তাহলে বিবেচনা করব।

সাম্প্রতিক সময়ে খল চরিত্রে বেশি দেখা যাওয়ার প্রসঙ্গেও কথা বলেন তিনি। সেতুপতির অভিযোগ, অনেক প্রস্তাবই শুধু নায়ককে বড় করে দেখানোর জন্য লেখা হয়। তাই এখন থেকে তিনি কেবল শক্তিশালী চিত্রনাট্য ও গল্পের প্রয়োজন থাকলেই নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন।

নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেইলার ২’ আগামী ১৫ অক্টোবর ২০২৬ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন এস. জে. সুরিয়া, রাম্যা কৃষ্ণন, বিদ্যা বালান, মিথুন চক্রবর্তী ও যোগী বাবু। বিশেষ ক্যামিও চরিত্রে থাকছেন মোহনলাল, শিব রাজকুমার এবং বিজয় সেতুপতি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেইলার’ বিশ্বব্যাপী ৬০০ কোটিরও বেশি টাকা আয় করে বছরের অন্যতম সফল তামিল চলচ্চিত্রে পরিণত হয়েছিল।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031