ঢাকা
০৩ আগস্ট ২০২৬

রেমিট্যান্সের প্রবাহে আবারও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
রেমিট্যান্সের প্রবাহে আবারও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ছবি: -সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ আগস্ট পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৪৭ বিলিয়ন মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১.৬৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য জানিয়েছেন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২.৮৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫.৪ শতাংশ বেশি। গত বছরের জুলাইয়ে রেমিট্যান্স ছিল ২.৪৭৮ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ দুই দিনেই (৩০-৩১ জুলাই) প্রবাসীরা ১৫২ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা মাসের মোট রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ধারাবাহিকভাবে রেমিট্যান্স বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031