ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ট্রাম্পের আলোচনা-সমঝোতার দাবি নাকচ করল ইরান সালিশে মারধরের পর বিষপানে যুবকের মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ ঘরে বসেই মিলবে পাসপোর্ট, অনলাইন ভিসা চালুর পরিকল্পনা সরকারের শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণ জব্দ রাষ্ট্র পরিচালনায় নতুন মাত্রা যোগ করেছেন তারেক রহমান : চীনা রাষ্ট্রদূত ৫ আগস্ট ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে সঙ্গে নিয়েই রাজনৈতিক সংকটের সমাধান হবে : মির্জা ফখরুল মন্ত্রিসভায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন খসড়া অনুমোদন, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরে এআই ব্যবহারে কঠোর সতর্কতার নির্দেশ, গোপন তথ্য সুরক্ষায় জোর

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণ জব্দ

ছবি: -সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর অন্তর্বাসে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

সোমবার কাস্টমস গোয়েন্দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ বিভাগও বিষয়টি নিশ্চিত করে।

আটক যাত্রীর নাম মোহাম্মদ তুষার (৩৩)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিঘলগাঁও গ্রামের বাসিন্দা। তিনি দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আসেন।

কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির একটি দল বিমানবন্দরে অবস্থান নেয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস হাউসের কর্মকর্তারা যৌথভাবে যাত্রীর ওপর নজরদারি চালান। পরে কাস্টমস হলে তল্লাশির সময় তার পরিহিত অন্তর্বাস থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় ১ হাজার ৫০০ গ্রাম গোল্ড পেস্ট এবং প্রায় ১০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের চুড়িসহ বিভিন্ন স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ছাড়া তার পাসপোর্ট, স্মার্টফোন ও বোর্ডিং পাস জব্দ করা হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, জব্দ করা স্বর্ণের প্রাথমিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা। স্বর্ণের সঠিক ওজন ও পরিমাণ নির্ধারণে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর কয়েক দিন আগেও একই কৌশলে অন্তর্বাসে স্বর্ণ চোরাচালানের অভিযোগে এক ভারতীয় নাগরিককে শাহ আমানত বিমানবন্দরে আটক করা হয়েছিল।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031