ঢাকা
০৮ আগস্ট ২০২৬

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২২ মে ২০২৬   ৩৮ বার পঠিত
হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

ছবি: -সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরব গেছেন। শুক্রবার তিনি সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এ সফরে গেছেন।

সফরকালে তিনি মক্কা ও মদিনায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন সেনাপ্রধান।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031