ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মন্ত্রীদের বেতন ১০ লাখ ও এমপিদের ৫ লাখ টাকা হওয়া উচিত : নুরুল হক নুর সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি ইতালিতে বিমানের উড়োজাহাজে ত্রুটি, ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট পুনঃনির্ধারণ পল্লবীতে অস্ত্রের মহড়ার সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি

ছবি: -সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক সংঘাতের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। শুক্রবার পবিত্র মক্কায় তিন দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল লক্ষ্য হলো যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এবং তিন দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদার করা। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে বাকি দুই দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

তবে চুক্তির বিস্তারিত বাধ্যবাধকতা প্রকাশ করা হয়নি। তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি প্রতিরক্ষামূলক চুক্তি এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। পাশাপাশি আঞ্চলিক অন্যান্য দেশের জন্যও সহযোগিতার সুযোগ খোলা থাকবে।

ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান—তিন দেশই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

চুক্তির আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান আসিম মুনির মক্কায় ওমরাহ পালন করেন। পরে তারা তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে মুসলিম বিশ্বের প্রভাবশালী তিন দেশ নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার বার্তা দিয়েছে। তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী, সৌদি আরব বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক এবং পাকিস্তান একমাত্র পারমাণবিক সক্ষমতাসম্পন্ন মুসলিম দেশ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031