https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে বিরোধী দলের প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল রোববার ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়।
দলটি জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী কে হবেন, তা চূড়ান্ত করতে রোববার ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং ১১-দলীয় ঐক্য ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।