ঢাকা
১২ আগস্ট ২০২৬

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন আহ্বান করেছেন।

এটি চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬ সালের তৃতীয় অধিবেশন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031