ঢাকা
১৩ আগস্ট ২০২৬

স্বামী-স্ত্রীসহ ৩ জনকে হত্যা, লোডশেডিংয়ের সুযোগ নেয় খুনি

বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
স্বামী-স্ত্রীসহ ৩ জনকে হত্যা, লোডশেডিংয়ের সুযোগ নেয় খুনি

সিলেট নগরের মিতালী আবাসিক এলাকায় লোডশেডিংয়ের সুযোগ নিয়ে একই বাসায় স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বাসা ও আশপাশের সিসি ক্যামেরায় হত্যাকাণ্ডের কোনো দৃশ্য ধরা পড়েনি।

নিহতরা হলেন—আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহপরিচারিকা তাহমিনা আক্তার (২০)।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে বাবুল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। পাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। পরে তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের ভাষ্য অনুযায়ী, তাহমিনার সঙ্গে বাবুলের সম্পর্ক ছিল এবং তার সম্মতিতে সকালে বাসায় প্রবেশ করেন তিনি। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে তাহমিনাকে ছুরিকাঘাতের পর গলা কেটে হত্যা করা হয়। পরে বাসায় থাকা সুরাইয়া বেগম ও আব্দুস সাত্তারকেও হত্যা করা হয়। এরপর বাড়ির পেছন দিয়ে পালিয়ে যান বাবুল।

ঘটনাস্থলে আলমারি ও ওয়ারড্রব খোলা এবং স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার তথ্যও পাওয়া গেছে। ফলে হত্যার পেছনে চুরি বা অন্য কোনো কারণ ছিল কি না, তা তদন্ত করছে পুলিশ।

পুলিশ বলছে, এখন পর্যন্ত বাবুল একাই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031