ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়লেন দিদিয়ের দেশম জর্ডানে ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, ১ জন নিখোঁজ ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত রেকর্ড ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন

উপাত্ত ছাড়া তথ্য কেবল ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৪ মে ২০২৬   ২৪ বার পঠিত
উপাত্ত ছাড়া তথ্য কেবল ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

ছবি: -সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া কোনো তথ্যের গ্রহণযোগ্যতা থাকে না; বরং তা ব্যক্তিগত অভিমত বা ধারণা হিসেবে বিবেচিত হয়।

রোববার সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ উপাত্ত ছাড়া জনসংযোগ বা প্রচার কৌশল ভিত্তিহীন হয়ে পড়ে। তাই যেকোনো বার্তা বা তথ্য উপস্থাপনের ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ব্যবহার করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সময় হলো “ডেটার যুগ”। মাঠপর্যায়ে সরকারের কাজ কিংবা জনগণের প্রতিক্রিয়া কেবল ধারণা বা মৌখিক বক্তব্য দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়। তথ্যের সত্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অকাট্য উপাত্ত থাকতে হবে।

ডিজিটাল যুগে জনমত বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের কনটেন্ট বিশ্লেষণের মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া সহজেই বোঝা যায়। লাইক, ডিসলাইক ও মন্তব্য বিশ্লেষণ করে জনমতের স্পষ্ট চিত্র তৈরি করা সম্ভব।

তিনি বলেন, এই বৈজ্ঞানিক উপাত্ত কাজে লাগিয়ে জনসংযোগ কর্মকর্তাদের নেতিবাচক প্রচারণা মোকাবিলা এবং কার্যকর ‘পারসেপশন ম্যানেজমেন্ট’ পরিচালনা করতে হবে।

তথ্য ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিজেদের দক্ষ “ডিজিটাল ফোর্স” হিসেবে গড়ে তুলতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য উপাত্ত ও পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরতে পারলে তথ্যের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়াসের খান চৌধুরী। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমমো. ইয়াসীন উপস্থিত ছিলেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031