ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে বর্তমানে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তথ্য ভবনে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা হয়েছে। তবে স্বাধীনতার সুযোগ নিয়ে অপসাংবাদিকতা, ব্ল্যাকমেইলিং, অপপ্রচার ও চাঁদাবাজির সংস্কৃতি যেন গড়ে না ওঠে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ভুয়া সংবাদমাধ্যম ব্যবহার করে অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, পেশাদার সাংবাদিকদের স্বার্থেই এসব অপসংস্কৃতি রোধ করা প্রয়োজন।

রাজনীতি ও সাংবাদিকতার সম্পর্ক তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা করা। আর সাংবাদিকদের দায়িত্ব হলো ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা।

তিনি আরও জানান, মুদ্রণ, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি—সব মাধ্যমে আধুনিক, স্বচ্ছ ও সুস্থ গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সাংবাদিকতাকে আধুনিক শ্রম ও শিল্প আইনের আওতায় আনার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031