ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম

ভরিতে সোনার দাম বাড়ল ৩,৮৫০ টাকা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
ভরিতে সোনার দাম বাড়ল ৩,৮৫০ টাকা

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ৩ হাজার ৮৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২০ আগস্ট সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। এর আগে সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দামে, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। আগের দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031