ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাসের সুপারিশ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাসের সুপারিশ

ব্যাংক খাতের সংকট মোকাবিলা ও দুর্বল ব্যাংক পুনর্গঠনের আইনি কাঠামো শক্তিশালী করতে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিলটির বিভিন্ন ধারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হয়। পরে সংশোধিত আকারে বিলটি জাতীয় সংসদে পাসের জন্য সুপারিশ করে কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম এবং সৈয়দ জয়নুল আবেদীন অংশ নেন।

এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930