ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ চীন থেকে বুলেট ট্রেন আনার পরিকল্পনা, অগ্রাধিকার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে খাদ্যে স্বনির্ভরতার নির্দেশ আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ, অনুসন্ধান করবে দুদক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী : হাইকোর্ট সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে : রাষ্ট্রপতি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হওয়া সম্ভব নয় : ইউএস-বাংলার এমডি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ১১ বার পঠিত
দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হওয়া সম্ভব নয় : ইউএস-বাংলার এমডি

দেশীয় এয়ারলাইনগুলোকে শক্তিশালী না করে শুধু বড় বিমানবন্দর নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে দেশীয় এয়ারলাইনগুলোকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে। তাদের ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ করার পাশাপাশি পরিচালন ব্যয় কমাতে হবে। একই সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রতিযোগিতা সৃষ্টি এবং নীতিগত সংস্কারের ওপর গুরুত্ব দেন তিনি।

ঢাকার তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, টার্মিনাল নির্মাণের শুরু থেকে এখন পর্যন্ত এয়ারলাইন অপারেটরদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ করা হয়নি। অথচ অপারেটর ও যাত্রীদের প্রয়োজন বিবেচনায় নিয়েই এ ধরনের অবকাঠামো নির্মাণ করা উচিত।

সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে ইউএস-বাংলার এমডি বলেন, শুধু বড় টার্মিনাল নির্মাণ করলেই এভিয়েশন হাব হওয়া যায় না। যাত্রীদের জন্য পর্যাপ্ত কেনাকাটা, বিনোদন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে আন্তর্জাতিক ব্র্যান্ড ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে এভিয়েশন হাব হওয়ার লক্ষ্য অর্জন কঠিন হবে।

এভিয়েশন খাতে নীতিগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৮৪ সালের বিধিমালার পরিবর্তে নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কার্যকর হলে খাতে বড় পরিবর্তন আসতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ন্ত্রক কাঠামো আরও কার্যকর করার আহ্বান জানান তিনি।

এয়ারলাইনগুলোর ব্যয় কমানোর প্রসঙ্গে আবদুল্লাহ আল মামুন বলেন, নতুন নীতিমালার ফলে উড়োজাহাজের ইঞ্জিন মেরামত ও বিদেশে পাঠানোর ক্ষেত্রে সময় ও ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930