ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন ২০২৬   ১৫ বার পঠিত
কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী

ছবি: -সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতের সার্বিক ব্যবস্থাপনা ও পর্যটনসেবার মান পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শন করেছেন সরকারের তিন প্রতিমন্ত্রী। এ সময় তারা পর্যটকদের সঙ্গে কথা বলে বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে মতামত নেন।

শুক্রবার (১২ জুন) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে কক্সবাজারের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টসহ সৈকতের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়। তার সঙ্গে ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিফুল আলম এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

পরিদর্শনের সময় নারী, শিশু ও প্রবীণ পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন তারা। পর্যটকদের নিরাপত্তা, সৈকতের পরিচ্ছন্নতা, টুরিস্ট পুলিশের কার্যক্রম এবং অন্যান্য সেবার মান সম্পর্কে খোঁজ নেন।

পর্যটকরা সৈকতের বর্তমান নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও আরও আধুনিক সুযোগ-সুবিধা এবং উন্নত অবকাঠামো গড়ে তোলার দাবি জানান।

জবাবে প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। পাশাপাশি দেশের অন্যান্য পর্যটন এলাকাতেও আধুনিক হোটেল-মোটেল ও পর্যটকবান্ধব সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে পর্যটন মন্ত্রণালয়, টুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930