ঢাকা
১৪ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

বগুড়ায় হবে ফ্লাইং একাডেমি, সাধারণ পরিবারের সন্তানরাও পাইলট হওয়ার সুযোগ পাবে

জেলা প্রতিনিধি
শনিবার, ১৩ জুন ২০২৬   ৩ বার পঠিত
বগুড়ায় হবে ফ্লাইং একাডেমি, সাধারণ পরিবারের সন্তানরাও পাইলট হওয়ার সুযোগ পাবে

ছবি: -সংগৃহীত

বগুড়ায় বিমান মন্ত্রণালয়ের অধীনে একটি আধুনিক ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে সাধারণ পরিবারের সন্তানরাও পাইলট হওয়ার সুযোগ পাবে এবং তাদের প্রশিক্ষণ ও পড়াশোনার ব্যয় বহন করবে সরকার।

শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার হরিজন পল্লীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন মন্ত্রী।

আফরোজা খানম বলেন, বর্তমানে পাইলট হওয়ার খরচ এতটাই বেশি যে বেশিরভাগ ক্ষেত্রে শুধু সচ্ছল পরিবারের সন্তানরাই এ পেশায় আসতে পারে। এই বৈষম্য দূর করতেই বগুড়ায় ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বিমান বাহিনীর অভিজ্ঞ সদস্যরা প্রশিক্ষণ দেবেন, যাতে মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরাও ভবিষ্যতে পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে।

প্রবাসীদের সুবিধা নিশ্চিত করাকে দায়িত্ব গ্রহণের পর নিজের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশগামী ও প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমানবন্দর ও বিমানসেবাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকার কাজ করছে। একই সঙ্গে দেশের বিমানবন্দরগুলোর সেবার মানও আগের তুলনায় উন্নত হয়েছে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে তিনি আরও জানান, সরকার গঠনের তিন মাসের কিছু বেশি সময়ের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ২৭টি মন্দির ও শ্মশানের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরও বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি মানিকগঞ্জের প্রতিটি উপজেলা, সদর উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে মডেল মন্দির ও শ্মশানঘাট নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে আফরোজা খানম বলেন, দীর্ঘদিনের নানা সমস্যা ও অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। তবে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডা. বদরুল আলম চৌধুরী। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930