ঢাকা
০১ আগস্ট ২০২৬
শিরোনাম
৬৪ দলের বিশ্বকাপের পরিকল্পনায় এগোচ্ছে ফিফা, বাড়ছে বিতর্ক কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, প্রায় ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটির নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের এডওয়ার্ডস ঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   ৪৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রের এডওয়ার্ডস ঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে ঘাঁটি কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রুটিন পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে বিমানটি রানওয়ে থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের অল্প সময় পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাঁটির ভেতরেই আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিমান ঘাঁটির বিবৃতিতে বলা হয়, পাইলটসহ মোট ৮ জনই ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিমানটিতে থাকা কেউই বেঁচে ফিরতে পারেননি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনার পর এডওয়ার্ডস ঘাঁটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় এবং বাইরে থাকা সামরিক উড়োজাহাজগুলোকে অন্য ঘাঁটিতে অবতরণের নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়া ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়।

বি-৫২ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ব্যবহৃত একটি কৌশলগত সামরিক বিমান। বিশাল আকৃতির এই বিমান দূরপাল্লার হামলা, ভারী অস্ত্র বহন এবং এমনকি পারমাণবিক অস্ত্র পরিবহনের সক্ষমতার জন্য পরিচিত। ১৯৫০-এর দশক থেকে এটি মার্কিন বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031