https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পর্দার বাইরে দীর্ঘদিনের সম্পর্কে থাকা টালিউড তারকা বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। তবে অভিনয়ের প্রয়োজনে অন্য সহশিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হলে কীভাবে তা সামলান—সেই অভিজ্ঞতাই এবার ভাগ করে নিয়েছেন বনি।
সম্প্রতি ‘লাভ শর্টস’ সিরিজে অভিনেত্রী অঙ্গনা রায়ের সঙ্গে চুম্বন দৃশ্যে দেখা গেছে বনিকে। এর আগে কৌশানীও পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় করেন।
বিষয়টি নিয়ে বনি বলেন, চিত্রনাট্যের প্রয়োজনেই এ ধরনের দৃশ্যে অভিনয় করতে হয়। অভিনেতা হিসেবে পেশাগত দায়িত্বের অংশ হিসেবেই তারা এমন সিদ্ধান্ত নেন।
তিনি জানান, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে দুজনের মধ্যে খোলামেলা আলোচনা হয়। তার ভাষায়, ‘সম্পর্কে থাকলে এ ধরনের দৃশ্য করার আগে সঙ্গীর সঙ্গে কথা বলাটাই স্বাভাবিক। কৌশানীও আমার পেশার মানুষ, তাই বিষয়টি সে বোঝে। অবশ্য সঙ্গীকে অন্য কারও সঙ্গে চুম্বন করতে দেখলে সামান্য হিংসা হওয়াটা স্বাভাবিক। তবে আমরা নিজেদের মনে করিয়ে দিই, এটা শুধু অভিনয়ের অংশ।’
বনি আরও জানান, অঙ্গনা রায়ের সঙ্গে এটিই ছিল তার প্রথম কাজ। শুটিংয়ের আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় ঘনিষ্ঠ দৃশ্য ধারণে তেমন অস্বস্তি হয়নি। পাশাপাশি পুরো শুটিংয়ে একজন ‘ইন্টিমেসি কো-অর্ডিনেটর’ উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।