ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
‘আয়নাঘরের’ দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী : চিফ প্রসিকিউটর এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ ২৯ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী র‌্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা চক্রান্ত নয়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদল কৃষিসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

লন্ডনের আকাশে অল্পের জন্য রক্ষা পেল ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
লন্ডনের আকাশে অল্পের জন্য রক্ষা পেল ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজ

ছবি: -সংগৃহীত

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের সময় বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েও অল্পের জন্য রক্ষা পেয়েছে ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। জার্মানির ডুসেলডর্ফ থেকে আসা এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটি প্রায় ৪ হাজার ফুট উচ্চতায় থাকাকালে এর গুরুত্বপূর্ণ উড্ডয়ন তথ্য সরবরাহকারী ব্যবস্থা বিকল হয়ে যায়।

এর ফলে উড়োজাহাজটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হয়। প্রথমে সহকারী পাইলট পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সংকট বাড়লে ক্যাপ্টেন নিজেই নিয়ন্ত্রণ নেন। তাঁর দ্রুত ও দক্ষ পদক্ষেপে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যের আকাশে এটি অন্যতম গুরুতর ‘অল্পের জন্য রক্ষা পাওয়া’ ঘটনা। ঘটনার পর ক্যাপ্টেনকে মানসিক চাপ কাটিয়ে উঠতে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে।

ইতোমধ্যে যুক্তরাজ্যের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা ঘটনাটির তদন্ত শুরু করেছে। উড়োজাহাজের তথ্য সরবরাহকারী ব্যবস্থা কেন বিকল হয়েছিল এবং কীভাবে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031