https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরব গেছেন। শুক্রবার তিনি সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এ সফরে গেছেন।
সফরকালে তিনি মক্কা ও মদিনায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন সেনাপ্রধান।