https://timenewsbangla.com

ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার (১০ আগস্ট) দিনের শুরুতে আকাশ আংশিক রৌদ্রজ্জ্বল থাকলেও দুপুর ও বিকেলের দিকে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে তা কমে ২৮ ডিগ্রিতে নামতে পারে। বাতাসে আর্দ্রতা ৭৮ শতাংশ থাকায় গরমের অনুভূতি ও অস্বস্তি কিছুটা বেশি থাকতে পারে।
এদিকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।