ঢাকা
০১ আগস্ট ২০২৬
শিরোনাম
৬৪ দলের বিশ্বকাপের পরিকল্পনায় এগোচ্ছে ফিফা, বাড়ছে বিতর্ক কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, প্রায় ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটির নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল

৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা!

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৩ মে ২০২৬   ৩৭ বার পঠিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা!

ছবি: -সংগৃহীত

মাঝআকাশে ৩৬ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত বিমানের দরজা খোলার চেষ্টা করে আতঙ্ক ছড়িয়েছেন এক উশৃঙ্খল যাত্রী। ঘটনাটি ঘটেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানটিকে জরুরি ভিত্তিতে ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

জানা গেছে, ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ১৫৫১ নামের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি নিউয়ার্ক থেকে গুয়াতেমালা সিটির উদ্দেশ্যে যাত্রা করেছিল। উড্ডয়নের কিছু সময় পর এক যাত্রী বিমানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে তিনি বিমানের পেছনের কেবিনের দরজা খোলার চেষ্টা করেন এবং অন্য এক যাত্রীকে মারধরও করেন বলে জানা যায়।

পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথনের অডিও থেকেও দরজা খোলার চেষ্টার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটির পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে বিমানটি রুট পরিবর্তন করে জরুরি অবতরণ করে।

এ ধরনের ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েই চলেছে। চলতি মাসের শুরুতে ইউনাইটেড এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে এক যাত্রী বিমানবালাকে মারধর করেন এবং ককপিটে ঢোকার চেষ্টা চালান। পরে তাকে নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নামিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ৪৮ বছর বয়সী ওই ব্যক্তিকে পরে মানসিক মূল্যায়নের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৫০০টি উশৃঙ্খল যাত্রীর ঘটনার প্রতিবেদন জমা পড়েছে। শুধু এপ্রিল মাসেই এমন ঘটনার সংখ্যা ছিল ১১০। এর মধ্যে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানে রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থায় কেবিনের দরজা খোলার চেষ্টার ভিডিওও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031