https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় তার ও চিত্রগ্রাহক মেহেদী রনিকে বহনকারী স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুজনই আহত হন।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে খায়রুল বাসার বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজ বিকেলে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা ইনজুরড হয়েছি। ইনশাআল্লাহ দ্রুতই সেরে উঠব।’
ভক্তদের আশ্বস্ত করে তিনি জানান, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। চিকিৎসা নেওয়ার পর আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। যারা খোঁজ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই অভিনেতা।
খায়রুল বাসার আরও জানান, সুস্থতার সঙ্গে থাইল্যান্ডের ভ্রমণ শেষ করে দেশে ফিরতে চান তিনি। এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।