ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান হঠাৎ ব্যাটিং ধসে বড় লিডের স্বপ্নে ধাক্কা বাংলাদেশের চট্টগ্রামের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজ, নিহত ৩ নিউরোসায়েন্সেস হাসপাতালে আরও ৫০০ শয্যা, উদ্বোধন কাল শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস বঙ্গোপসাগরে নিম্নচাপ, বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস আমদানির সব নিয়ম এক প্রজ্ঞাপনে, সহজ হবে এলসি ও বৈদেশিক লেনদেন জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের নিদর্শন ক্ষতিতে ১০ বছরের কারাদণ্ড গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহযোগিতা দেবে সরকার : প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

আবারও চলচ্চিত্র উৎসবের বিচারক শামীম জামান

বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
আবারও চলচ্চিত্র উৎসবের বিচারক শামীম জামান

অভিনেতা ও পরিচালক শামীম জামান দ্বিতীয়বারের মতো ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’-এর বিচারকের দায়িত্ব পালন করেছেন। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সম্প্রতি উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এবার দেশ-বিদেশ থেকে ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে প্রদর্শিত পাঁচটি চলচ্চিত্র থেকে পাঁচটি বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘দ্য পেনান্স’।

শামীম জামান বলেন, বিচারক হিসেবে আবারও আস্থা রাখায় তিনি আনন্দিত। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের মেধা ও সুযোগ কাজে লাগিয়ে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

উৎসবের বিচারকমণ্ডলীতে আরও ছিলেন অভিনেতা মোশাররফ করিম ও পরিচালক নাজনীন হাসান খানসহ অনেকে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031