ঢাকা
২১ আগস্ট ২০২৬

হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ, যা বললেন জেমসের ম্যানেজার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ, যা বললেন জেমসের ম্যানেজার

ছবি: -সংগৃহীত

ইতালির রোমে কনসার্ট শেষে হোটেল কক্ষ নোংরা করে আয়োজকদের না জানিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে নগরবাউল জেমসের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর অভিযোগকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছেন জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি বলেন, যে ৫৪৯ নম্বর কক্ষকে ঘিরে অভিযোগ উঠেছে, সেখানে জেমস বা ব্যান্ডের কোনো নিয়মিত সদস্য ছিলেন না। জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে, আর ম্যানেজার ও ব্যান্ডের সদস্যরা ছিলেন ২৪৬ ও ২৪৪ নম্বর কক্ষে। ৫৪৯ নম্বর কক্ষে ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আসা অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ এক অতিথি মিউজিশিয়ান।

হোটেল ছাড়ার অভিযোগ প্রসঙ্গে রবিন বলেন, তারা নিয়ম মেনেই চেক-আউট করেছেন। নির্ধারিত সময়ে আয়োজকদের কেউ হোটেলে উপস্থিত ছিলেন না। হোটেল কর্তৃপক্ষও তখন তাদের কোনো অভিযোগ জানায়নি।

জেমসকে ২০০ ইউরো পরিচ্ছন্নতা জরিমানা করা হয়েছে—এমন অভিযোগের বিষয়ে রবিন বলেন, হোটেলের নীতিমালা অনুযায়ী চাদরে দাগ পড়লেও অতিরিক্ত পরিচ্ছন্নতা খরচ নেওয়া হতে পারে। এটিকে বড় করে দেখার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

ম্যানেজারের দাবি, অভিযোগটি জেমসকে ঘিরে ছড়ানো হলেও বাস্তবে অভিযুক্ত কক্ষটিতে তিনি ছিলেন না। এরপর তারা ভেনিসে পরবর্তী কনসার্টের উদ্দেশ্যে রওনা দেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031