ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

নেত্রকোণায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, হামলায় তরুণ নিহত

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০২ জুন ২০২৬   ৩০ বার পঠিত
নেত্রকোণায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, হামলায় তরুণ নিহত

ছবি: -সংগৃহীত

নেত্রকোণার সদর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে কথাকাটাকাটিকে কেন্দ্র করে সংঘটিত হামলায় এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনিকোণা সংসদ বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল মিয়া (১৮) বামনিকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই গ্রামের রবিন (১৮), সৌরভ (১৮) ও সাদেকুল ইসলাম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বামনিকোণা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ফয়সাল ও তার বন্ধুদের সঙ্গে একই এলাকার কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিরোধ তীব্র হলে প্রতিপক্ষের লোকজন বাঁশ দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ফয়সালসহ চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ফয়সাল ও সাদেকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ফয়সাল মারা যান।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031