দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রূপার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৯ হাজার ১২৫ টাকা। ২১ ক্যারেটের দাম ১৮ হাজার ২৬৫ টাকা, ১৮ ক্যারেট ১৫ হাজার ৬৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১২ হাজার ৮১৫ টাকা।
অন্যদিকে, প্রতি গ্রাম ২২ ক্যারেট রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩১৫ টাকা। ২১ ক্যারেট রূপা ৩০০ টাকা, ১৮ ক্যারেট ২৬০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ১৯৫ টাকায় বিক্রি হবে।
স্বর্ণ ব্যবসায়ীদের বৈঠকে দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে সোনা ও রূপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

মন্তব্য করুন